শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান

যবিপ্রবিতে তিন অনুষদের নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। কঠোর পরিশ্রম, ধৈর্য ও লক্ষ্যভেদী প্রচেষ্টা সফলতার চাবিকাঠি।
রোববার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রথমদিনে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশন হয়। ২৫ আগস্ট বাকি চার অনুষদের নবীন বরণ হবে।
উপাচার্য আরও বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থান ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ডিনবৃন্দ ও শিক্ষকরা বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews