1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে বিষধর সাপের কামড়ে ৬ষ্ট শ্রেণীর এক কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ : যশোর কোতোয়ালি থানার, রামনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর সিরাজ সিংগা উত্তর পাড়া গ্রামে সাপের কামড়ে মোঃ মামুন (১০) বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

(২২ শে আগস্ট শুক্রবার) সকাল ১০ টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায়।

নিহত মামুন ওই গ্রামের আজিজুর রহমান এর ছেলে, সে স্থানীয় কুয়াদা স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিলেন।

তাকে এক নজর দেখার জন্য গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছেলেটি কে দেখতে আসেন।
তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ছেলেটির চাচা মোঃ শাহাজান হোসেন বলেন,রাত ৩ টার দিকে আমার ভাতিজা চিৎকার করে উঠলে আমরা ছুটে আসি, এসে দেখি সে কান্নাকাটি করছে,সে বলছে আমার লম্বা পানা কি জেনো কি কামড়াইছে খুব জ্বলছে,আমরা ভাবলাম বিষাক্ত কোন পোকা কামড়াইছে,পরে তার অবস্থা খারাপ দেখে তাকে নিয়ে যশোর সদরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ঐ গ্রামের মশিয়ার রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিল, এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়।
মামুন চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে প্রথমে কবিরাজ এর কাছে নেওয়া হয়।ঐখানে চিকিৎসার অবনতি ঘটলে,পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট