শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ‘৩৬ জুলাই’ নারী যোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত: ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা বদলের আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
 যশোর অফিস : ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী যোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে যশোরে। শুক্রবার ১ আগস্ট বিকেল সাড়ে ৩টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ইস্যু বিভাগের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠন ‘জুলাই নারী ঐক্য’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটালেও, ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হওয়ায় প্রকৃত অর্থে ফ্যাসিবাদ নির্মূল হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়তে বিদ্যমান ফ্যাসিস্ট কাঠামো বদল করে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন জরুরি।
বক্তারা আরও বলেন,শেখ হাসিনার ফ্যাসিবাদের বীজ ১৯৭২ সালের সংবিধানে রোপিত হয়েছিল,যা তাঁর শাসনামলে চূড়ান্ত রূপ নেয়। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। রাজপথ ছাড়া যাবে না এই ছিল আলোচনা সভার মূল আহ্বান।
আলোচনায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব মুর্শিদ, সাবেক ছাত্রনেতা মেহদি উর রহমান টুটুল, এনসিপির জেলা সংগঠক মুনির আজাদ ও গণমাধ্যমকর্মী সালমান হাসান রাজিব। সভাপতিত্ব করেন নারী যোদ্ধা খন্দকার রুবাইয়া এবং সঞ্চালনা করেন কবি ও অণুগল্পকার মামুন আজাদ।
অনুষ্ঠানে নারী যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। স্মৃতিচারণ করেন ছাদেকা শাহানি উর্মি, সালেহা সুলতানা ঊষা, সায়মা জামান জেবা, ফারহানা হোসেন অরণ্য, খাদিজা আক্তার, কানিজ ফাতেমা, জয়া জাকির, আখিঁ খাতুন ও আসমা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং আলোচনা পর্ব ছিল মূল আকর্ষণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews