সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এসআরবি-৬ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews