বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল মোংলায় ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ৯ বছর আগের বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার টুপটুপ ট্রাজেডিঃ একটানা ৪টি কবর খুড়ে হতবাক গোরখোদকেরা,শোকে নিস্তব্ধ মণিরামপুর! টিসিবির আদলে নিম্নমানের পণ্য বিক্রি!নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো কার্যক্রম

মোংলায় ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ:বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রম কল্যাণ রোড, বালুরমাঠ এলাকার নজরুল ইসলামের ছেলে রুমি ইসলাম (৩২), মো. পলাশের ছেলে মো. পারভেজ (২১), সগির হোসেনের স্ত্রী মোছা. ময়না (২৪) ও মৃত মতিনের স্ত্রী মোছা. ফাতেমা (৩০)।

এসআরবি-৬ এর মিডিয়া উইং জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews