শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ এগারো দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার ​ঝিনাইদহে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য: রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়াই প্রশ্নপত্র তৈরির অভিযোগ যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল মোংলায় ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকালে আয়োজিত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। সরকার স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার কঠোর জবাব দেওয়া হবে।

বিকাল ৪টায় শ্যামনগর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল। এ সময় জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন মাহমুদ বক্তব্য দেন।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, নানা নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান সরকার আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করলে সবাই মিলে তার কঠোর জবাব দেবে। সরকার ফ্যাসিবাদী আচরণ করলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে বলে মন্তব্য করেন তারা।
প্রশাসনের উদ্দেশে বক্তারা বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। জনগণের অর্থেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, শহিদুল ইসলাম ও ডা. ইমাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান আসন্ন ১১টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews