
যশোর অফিস :যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
অভিযানে ভারতীয় ১১৫ বোতল WINCEREX কফ সিরাপ (নেশা জাতীয়), ১৯১টি শাড়ী, ৩টি থ্রী-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুসকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান চক্র আটকে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।