সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যার সময় শহরের দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। তারপর বড় বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা সাতদফা দাবি তুলে ধরেন।

যশোর সদর উপজেলা এনসিপির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহবায়ক নুরুজ্জামান, যুগ্ন-আহবায়ক আব্দুল আল নাদিম,সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম-সদস্য সচিব সাজিদ সরোওয়ার ও আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা ও আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির,দপ্তর সম্পাদক তপু ইসলাম,সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহবায়ক ফিরোজ হাসান, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews