শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার আবুল কাশেমের কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত ​উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ আমার পেটে বাবু আছে জেনেই ওরা লাথি মারছে,থানায় অভিযোগ! যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ ‘যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইএমও’র বিরুদ্ধে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান’ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে যশোরে বিরোধী দলের ৫ এমপির সংবাদ সম্মেলন যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) কার্যক্রম পর্যালোচনা এবং স্থায়িত্বশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর-২৬) বিকেলে কেশবপুর মাইকেল মোড় সংলগ্ন প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন-এর মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এফসিডিওর অর্থায়নে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত সভায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর অধ্যাপক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং কেশবপুর পিএফজির সমন্বয়কারী মোঃ মুনছুর আলী-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অ্যাম্বাসেডর মোতাহার হোসাইন, অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, অ্যাম্বাসেডর সুফিয়া পারভিন, সদস্য উজ্জ্বল কুমার দাস, লুইস বিশ্বাস, সৈয়দ আকমল আলী, প্রভাত কুমার কুন্ডু, নাজমা সুলতানা, আবু সাঈদ প্রমূখ।
সভায় কেশবপুর পিএফজি ও ওয়াইপিএজির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল এ পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা, অর্জন ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং প্রকল্পের সহায়তা-পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা ও স্থানীয় সংঘাত নিরসনে গ্রুপ দুটির কার্যক্রম কীভাবে টেকসই করা যায়, সে বিষয়ে সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
সভায় অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে ত্রৈমাসিক স্থায়িত্বশীল কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দলীয়ভাবে আলোচনা করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখা, সংঘাত প্রতিরোধ ও নিরসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, পিএফজি ও ওয়াইপিএজির অর্জনগুলো ধরে রাখতে হলে সদস্যদের সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উভয় গ্রুপকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় পিএফজি ও ওয়াইপিএজির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় পর্যায়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সার্বিক পরিচালনায় ছিলেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews