শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত ​উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ আমার পেটে বাবু আছে জেনেই ওরা লাথি মারছে,থানায় অভিযোগ! যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ ‘যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইএমও’র বিরুদ্ধে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান’ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে যশোরে বিরোধী দলের ৫ এমপির সংবাদ সম্মেলন যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত শার্শায় ১৮ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ২৫ বোতল ESCUF সিরাপ (নেশা জাতীয়), ৭ প্যাকেট ঘাসের বীজ ও ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ী, ৩টি কম্বল, ১টি চাদর, ৬ প্যাকেট ফুসকা, ৪ কেজি কিসমিস ও ১৩৬টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews