সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬

ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন:সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ফজলুল হক আমিনীকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুল হক আমিনী সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ক্বারী রুহুল আমিন।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর শামীম (৩৮) ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ধর্ম অবমাননাকর মন্তব্য রয়েছে—এমন অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শামীমের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পরদিন ১৩ অক্টোবর বিকেলে স্থানীয় বাজারে এক পল্লিচিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে গেলে একদল লোক শামীমকে সেখান থেকে বের করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ অনুযায়ী, একই দিন রাত সাড়ে ৮টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয়। এ সময় হাসপাতাল থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে পুনরায় মারধর করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শামীমের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ফজলুল হক আমিনীকে এজাহারভুক্ত ১ নম্বর আসামি করা হয়।

এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হবে।

এসআরবি-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে এসআরবি-৬-এর চলমান অভিযান অব্যাহত থাকবে।
শেখ মাহতাব হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews