রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি: আহত যবিপ্রবির নয় খেলোয়াড় শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক যশোর সীমান্তে ১০ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :যশোর শহরের জেল রোডে অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর উর্মি খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। তাঁদের দাবি, অপারেশনের পর রোগীর জ্ঞান ফেরেনি এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে খুলনায় রেফার করা হলে সেখানে নেওয়ার পর স্বজনেরা জানতে পারেন, এর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

নিহত উর্মি খাতুন যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য উর্মি খাতুনকে যশোর শহরের জেল রোডে অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির প্রায় ৩০ মিনিট পর চিকিৎসক ফারহা দিবা তাঁর সিজারিয়ান অপারেশন করেন। এ সময় তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর থেকে তাঁর আর জ্ঞান ফেরেনি বলে দাবি স্বজনদের। একপর্যায়ে অপারেশনের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে একই দিন সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে খুলনায় রেফার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, রোগীর আনুমানিক আড়াই থেকে তিন ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার পরও যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি উত্তরা প্রাইভেট হাসপাতালেই তাঁর মৃত্যু হয়ে থাকলে কেন তাঁকে খুলনায় পাঠানো হলো, সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।

নিহতের ভাসুর তুহিন হোসেন অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির সময় তাঁর ভাবি সুস্থ ছিলেন। কিন্তু সিজারিয়ান অপারেশনের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসায় অবহেলার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করেন। এ ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট চিকিৎসক ফারহা দিবাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় অবহেলার অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews