সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬

যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:যশোর সরকারি সিটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুস সালাম আজাদ। রবিবার দুপুরের সময় যোগদান করেন। প্রফেসর আব্দুস সালাম আজাদ সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। যোগদান করার পর সিটি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনওয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মদন মহন দাস, পদার্থবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের হিসাব বিভাগের উপ-পরিচালক ফজলুর রহমান, অডিট অফিসার খুরশিদ মল্লিক, সিটি কলেজের প্রধান সহকারি আসলাম হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews