মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

————————————-
খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে অসাধারণ সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ। গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়নসহ বিভিন্ন ইভেন্টে রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করে কলেজের শিক্ষার্থীরা। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন। এ সাফল্যে কলেজের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সোমবার ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করেন।ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত খুলনা বিভাগীয় পর্যায়ে খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে এ্যাথলেটিক্স গোলক ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় ২টিতে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করেন।
এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে ২টি ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র ছোটন আহম্মেদ রানার্সআপ অর্জন করেন। এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র আল আমিন তৃতীয় স্থান অর্জন করেছে।এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার রানার্সআপ অর্জন করেন। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন। ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে নতুন গতি কলেজের এ সাফল্যের পেছনে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তারের নেতৃত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর গুরুত্বারোপ এবং ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিক উৎসাহ ও দিকনির্দেশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের প্রত্যক্ষ তদারকি, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগীদের প্রস্তুতিতে ভূমিকা রেখেছে বলে কলেজসংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews