মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি বাজারসংলগ্ন বুরুলি সড়কে দুটি নসিমনে বহন করা ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ দুই ব্যক্তিকে আটক করেছে ভেরচি পুলিশ ক্যাম্প। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দুটি নসিমনে থাকা ৩২ ব্যারেল পোল্ট্রি লিটার পাওয়া যায়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা স্থানীয় একটি মাছের ঘেরে ব্যবহারের উদ্দেশ্যে এসব পোল্ট্রি লিটার নিয়ে যাচ্ছিলেন। পরে তাঁদের পরিচয় যাচাই করে জানা যায়, দুজনের বাড়ি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলায়।

পরবর্তীতে ঘটনাটি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী আটক দুই ব্যক্তিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews