মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মাদক ও ডেঙ্গুমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
সচেতনতামূলক সভায় মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠন ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নবীনবরণ ও সচেতনতামূলক এ আয়োজন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews