মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন নুরুজ্জামান লিটন যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক গোপালগঞ্জে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প মূল্যায়ন নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা বিশু মন্ডলের সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, গোপালগঞ্জ ক্যাম্প।

আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন গোলক রায়ের ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি রঞ্জন মন্ডল (৫৫) মানব পাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

মামলা সূত্রে জানা যায়, ধৃত আসামি রঞ্জন মন্ডল মূল হোতা বিশু মন্ডলের সহযোগিতায় সবুজ মুন্সী নামে এক ব্যক্তিকে ইতালিতে পাঠানোর কথা বলে প্রথমে ১০ লাখ টাকা ও তার পাসপোর্ট নেয়। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বৈধ ভিসা না দিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বমোট ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরবর্তীতে লিবিয়া পুলিশ সবুজ মুন্সীকে গ্রেপ্তার করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজীব বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জে একটি নালিশি অভিযোগ দাখিল করলে আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় মামলা দায়ের হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews