
নিজস্ব প্রতিবেদক, যশোর:যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৩৮টি শাড়ি, ০১টি থ্রি-পিস, ০৩টি কম্বল ও ০৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩,৬৬,০০০ টাকা (তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা)।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।