সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার প্রেমিক পাভেলের মণিরামপুরে প্রেমিকার বাড়িতে বিষপান নিয়ে ধূম্রজাল! শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে মনিরামপুর উপজেলা প্রশাসনের প্রতি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের অনাস্থা! যশোরে কেক কেটে দৈনিক যশোর বার্তা সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর যশোরে জুনিয়র পুল-টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাকিবুল  নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত

শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ২০ পরিবারের ৬০ জন বিএনপিতে

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে আনুষ্ঠানিক যোগদান, দলীয় কার্যালয়ে স্বাগত জানালেন বিএনপি নেতারা

শাহাবুদ্দিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে জানানো হয়, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে এসব পরিবারের সদস্যরা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।

নবযোগদানকারীরা বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তা-ভাবনা করেই তাঁরা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে বিএনপির সঙ্গে থেকে মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা নবযোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। তাঁদের যোগদানের মধ্য দিয়ে বাগআঁচড়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন দলটির স্থানীয় নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews