শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগ আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে ধোঁকাবাজি: কালীগঞ্জে ব্র্যাকের দুধ সংগ্রহ কেন্দ্রে চরম অনিয়ম,ঝুঁকিতে জনস্বাস্থ্য। যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি আটক, উদ্ধার অস্ত্র যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদত বার্ষিকী বিএসপির ২৬২তম মাসিক সাহিত্যসভা কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক ভাঙ্গায় বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত, আহত ৫ বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি আটক, উদ্ধার অস্ত্র

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস, ০৫ সেপ্টেম্বর ২০২৬:যশোরের বাঘারপাড়ায় ২ নং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে আটক করেছে খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখ বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের উপর দুর্বৃত্তদের হামলায় রুবেল হাসান (৩৯) নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আটকে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি যশোর টানা অভিযান চালায়।

অভিযানের অংশ হিসেবে গত ০৪ সেপ্টেম্বর খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ফিরোজ হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নং আসামি মোঃ রাব্বি হোসেন (২০) ও ৪ নং আসামি মোঃ আসিফ হোসেন (২০) কে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নং আসামি মোঃ মারুফ হোসেন (২৩) কেও আটক করা হয়।

আটকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু ও ১টি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। এজাহারনামীয় ৪ নং আসামি মোঃ আসিফ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন:১.মোঃ রাব্বি হোসেন (২০)পিতা: মোঃ আব্দুর রউফ মোল্যা, গ্রাম: তেলিধান্যপুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর ২.মোঃ মারুফ হোসেন (২৩)পিতা: মোঃ আব্দুর রউফ মোল্যা, গ্রাম: তেলিধান্যপুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর ৩.মোঃ আসিফ হোসেন (২০)পিতা: আমিনুর বিশ্বাস, গ্রাম: মুনসেফপুর, থানা:কোতয়ালী মডেল, জেলা: যশোর।

বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews