বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মণিরামপুরে দিন ব্যাপী কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিশাল বর্ণাঢ্য র‌্যালি যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ: থানায় এজাহার মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক।

মণিরামপুরে দিন ব্যাপী কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দীর্ঘ কয়েক বছর পর দেশের হাল ধরেছে ৪৭ বছর শেষে ৪৮তম বছরে পদার্পণ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশব্যাপী পালিত হচ্ছে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের বৃহত্তম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে(মঙ্গলবার)  ১লা সেপ্টেম্বর সকালে জাতীয় পতাকার সাথে সাথে বিএনপির দলীয় পতাকা উত্তোলন,মাছের পোনা অবমুক্ত করন,বৃক্ষরোপন,আলোচনা সভা,সাংস্কৃতি অনষ্ঠান সহ সারাদিন বিভিন্ন সব আয়োজনের মধ্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মণিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
‎১লা সেপ্টেম্বর সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি বাধ সাধে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির এ বর্ণাঢ্য আয়োজনে। আবহাওয়া উপেক্ষা করে জেলা অডিটোরিয়াম চত্বরে সকালে ব্যান্ড পার্টির তালে তালে জাতীয় পতাকার সাথে বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরপরই শহীদ মতিউর রহমান জেলা অডিটোরিয়ামের সামনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পালন করেন বৃক্ষরোপণ কর্মসূচি। বেলা গড়ানোর সাথে সাথে আয়োজনে পরিবর্তনে হরিহরনদীর উন্মুক্ত পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতিকূল আবহাওয়াকে পেছনে ফেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিজের দলের প্রতি ভালোবাসা দেখাতে বৃষ্টিতে ভিজে বেলা ৩টার আগে থেকেই জেলা অডিটোরিয়ামে আসতে শুরু করে হাজার হাজার বিএনপি ভক্ত নেতাকর্মীরা। শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিজুর রহমান।
‎উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম. মিজানুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট এম.এ. গফুর, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহ-সভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, মঈনুল ইসলাম, উপজেলা যুবদলের মোতাহারুল ইসলাম রিয়াদ, সাইদুল ইসলাম,আয়ুব আলী ও মাসুদ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রদলের ইউনুচ আলী জুয়েল, পৌর যুবদলের আব্বাস আলী, বিল্লাল হুসাইন, সাইফুল ইসলাম,মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ।
‎আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থল আনন্দ মূখর হয়ে উঠে। এ ছাড়াও বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির অসুস্থ্য নেতা এড মুজিবর রহমানের খোজখবর ও আর্থিক সহায়তা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews