রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা যশোরে ‘দৈনিক নতুন সকালের বার্তা’ পত্রিকার প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের মোর্তজা হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, জব্দ প্রাইভেট কার বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত: অমিত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ভাঙ্গা থানায় দুই অতিরিক্ত ডিআইজির পরিদর্শন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নানা দিকনির্দেশনা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে আটক ব্যক্তিদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে নুরনগর বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। অভিযানকালে চিংড়ি মাছের ভেতরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া গেলে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধভাবে প্রক্রিয়াজাত করা অপদ্রব্য পুশকৃত ৮০ কেজি চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews