
নিজেস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি ও বিজিবি।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং ৪৯ বিজিবি, আন্দুলিয়া বিওপির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানাধীন বর্ণি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তাদের নিয়মিত অভিযান চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে চৌগাছা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।