শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত যবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের টার্গেট করে প্রতারণার চেষ্টা, দাবি করা হচ্ছে বড় অঙ্কের টাকা ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর অফিস: ২০০৯ সালের খুলনার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. জসিম (৫০), পিতা- হোসেন আলী, সাং- হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন, থানা- সোনাডাঙা, জেলা- খুলনা। আদালত তাকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে আসামি জসিম ভিকটিম জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পেশায় রিকশা চালক জসিমের বিরুদ্ধে জাহাঙ্গীরের বাড়ির পাশের দোকানদার রবিউল ইসলামের মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ নিয়ে ১৯ মে ২০০৯ সালে স্থানীয় সালিশে জসিম দোষী সাব্যস্ত হন এবং বাড়ি ছাড়ার নির্দেশ পান। ওইদিন বিকেলেই ক্ষুব্ধ হয়ে জসিম জাহাঙ্গীরকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙা থানায় হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews