বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার আয়োজনে কমরেড দিপু,মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা অনুষ্ঠিত: যবিপ্রবি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল যশোরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক ২ কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছে যবিপ্রবি বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (দৈনিক বাংলা ) হারুনার রশীদ বুলবুল। ৪ নভেম্বর (২০২৬) নির্বাচন কমিশনার তাদের নির্বাচিত ঘোষণা করেন।

গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রভাষক মো. নাজমুল হোসাইন ও মেহেদী হাসান।

ঘোষিত নির্বাচন তফসিল অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়। ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক—এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সভাপতি পদে ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পদে মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক পদে হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মো. শামীম আক্তার মুকুল, যুগ্ম সম্পাদক পদে প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ পদে মো. হাফিজুর রহমান হাফিজ, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আব্দুস সালাম এবং নির্বাহী সদস্য পদে মো. মাসুদুজ্জামান মাসুদ, মো. আকতার হোসেন, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৮টি পদের মধ্যে ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪ নভেম্বর নির্বাচন কমিশনার তাদের নির্বাচিত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews