
সোহেল রানা যশোর:আইজিপির পক্ষ থেকে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসব-২০২৬ উপলক্ষে যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ২ জন পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট এ শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার মহোদয় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।