মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা:চরম নিরাপত্তাহীনতায় যশোর সদরের রূপদিয়ার ভাটা ব্যাবসায়ী ফেরদৌস বিস্বাস। চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় অপরাধীরা তাকে আদালত চত্বর থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে সাদা স্টাম্পে স্বাক্ষর করে নেয়। ঐ স্বাক্ষরের বদৌলতে আসামিরা ভাটা দখল করে নিয়েছে। এখন তিনি নিজের নিউ সোনা ভাটায় যেতে পারছেন না। এ বিষয়ে তিনি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালত যশোরে মামলা করেছেন। নম্বর সিআর ৪৮৭০/২৪। ধারা ৩৪১/৩৪২/৩৪৭/৩৬৪/৩৮৪/৫০০(২)/১০৯ দন্ড বিধি।
বলরামপুরের খোরশেদ বিশ্বাসের ছেলে ফেরদৌস বিশ্বাস মনিরামপুর উত্তর পাড়া মৌজায় ০প্রায় ৩৫ বিঘা জমি নিয়ে ২০১২ সালে ভাটা স্থাপন করেন। যাতে নিজের ১৬ বিঘা ও বাৎসরিক লীজ হিসাবে অন্যের জমি নিয়ে শাপলা নামে ভাটা শুরু করেন। সাথে তার একজন পার্টনার ছিল। পরে ২০১৭ সালে নিউ সোনা নামে ভাটা পরিচালনা করতে থাকেন। ২০২৪ সালে ১০ ডিসেম্বর একটি মামলায় হাজিরা দিতে আদালতে এলে তাকে রামনগরের হাফিজ উদ্দিনের ছেলে চিহ্নিত ভূমিদস্যু ইয়াছিনা আলী চুন্না ও গোপালপুরের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুলসহ আরো চার জন জড়পূর্বক ১০ তলা আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা কালো রঙের পিস্তল একজন পেটে ঠেকায়।আরেকজন কানে পিস্তল ঠেকিয়ে উঠিয়ে নেয়। সকাল ১০ টা থেকে ১২ টা সময়ের মধ্যে শহরে ঘুরিয়ে নিয়ে স্বাক্ষর করে নেয়।
অপহরণ কারীরা অতিশয় চালাক। তাদের নামে ফেরদৌস বিশ্বাস মামলা করেছেন।
সূত্র জানায় চুন্নার সহযোগীরা ফুলতলা অভয়নগরের নিষিদ্ধ সর্বহারা গ্রূপের সদস্য।
এদিকে ফেরদৌস বিষয়ে বিজ্ঞ মনিরামপুর সিভিল জজ আদালত যশোরে দেওয়ানী মামলা করেছেন। মামলা নম্বর দেওয়ানী ৩৩২/২৬। এই মামলার আসামি ইয়াসিন আলী চুন্না। উত্তরপাড়া মৌজায় আর এস খতিয়ান ১৫১, ৫৯৭, ৫৯৬, ১৫২, ২৯৬, ৪৩১ ও ৬১২। যার আর এস দাগ ২, ৩, ৬, ৭, ৮, ৯, ৪৮৭,৪৮৮, ১০, ৪৮৫ ও ৪৯০ দাগে ৪৯১ শতক জমির মালিক ফেরদৌস।
চুন্না নিজ গ্রামসহ ভাটপাড়া এবং আশেপাশে জমি জালিয়াতিসহ নানা অপরাধে জড়িত। ভুক্তভুগিরা তার ও দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews