সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা সংস্কারের পরও টেকেনি কেশবপুর-ত্রিমোহিনী সড়ক, এখন ‘মরণফাঁদ’; দুর্ভোগে লাখো মানুষ ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ যশোরে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ড বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে

ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন। এই জনপদের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর উন্নয়নের সাথে যে পরিবারটি নিবিড়ভাবে জড়িয়ে আছে, তা হলো গাজী পরিবার অর্থ্যাৎ খোরশেদ চেয়ারম্যানের পরিবার। দীর্ঘ ৫৫ বছর ধরে এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে আসছেন এই পরিবারটি। আর এই ধারাবাহিকতার বর্তমান প্রতিকৃতি ও আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। ধলবাড়িয়া ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নে যার শুরুটা হয়েছিল, তিনি গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা-সাবেক সফল চেয়ারম্যান গাজী খোরশেদ আলম। তিনিও দীর্ঘকাল এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র গাজী শওকাত হোসেন আজও জনমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন। ১৯৭৭ সাল থেকে ২০২৬ সাল-এই দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক পরিক্রমায় মাত্র ১১ বছর বাদে বাকি ৩৭ বছর ধরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই পরিবারটি। অনেক চড়াই-উৎরাই এবং নানান প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আজ তিনি সত্যিকারের জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। সেবার তিনি ৫,৩৮৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সজল মুখার্জীকে ১,১০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোটের এই ব্যবধান ও জনসমর্থন ধলবাড়িয়া ইউনিয়নে মানবিক সেবার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। ধলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সকলে মিলে এখানে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এই মেলবন্ধন রক্ষায় এবং সবার বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে থেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন গাজী শওকাত হোসেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ধলবাড়িয়া ইউনিয়নের সামগ্রিক অগ্রযাত্রায় এই পরিবারটির আত্মত্যাগ ও সেবা স্থানীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে। বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেন ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন। বর্তমানে এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ‘ডিজিটাল ও মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক নাগরিক সুবিধা উপহার দেব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews