সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ড বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ নগরীর ৬ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

লিফলেটে বলা হয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। এজন্য বাসা-বাড়ির টবে জমা পানি, পরিত্যক্ত টায়ারে জমা পানি, বাড়ির আঙিনায় জমে থাকা পানিসহ যে কোন জায়গায় পানি জমতে না দেওয়া, পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী।

আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী, মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপি জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। ডেঙ্গু মুক্ত যশোর গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews