সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা সংস্কারের পরও টেকেনি কেশবপুর-ত্রিমোহিনী সড়ক, এখন ‘মরণফাঁদ’; দুর্ভোগে লাখো মানুষ ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ যশোরে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ঝিনাইদহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ড বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে

ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান (৩২) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার সেকেন্দার শেখের ছেলে। তিনি কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত।
মেহেদী হাসানের দাবি, রোববার দুপুরে তিনি ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে ভ্যানে করে মুনসুরাবাদ যাওয়ার পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, মাইক্রোবাসে তোলার পর তার মুখ কাপড় দিয়ে ঢেকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৭ লাখ টাকা নিয়ে তাকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews