বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানায় দীর্ঘদিন ধরে হেফাজতে রয়েছে একটি পরিত্যক্ত মোটরসাইকেল ও একটি পুরোনো পিকআপ। যানবাহন দুটির বৈধ মালিক বা দাবিদারের সন্ধান না পাওয়ায় মালিকের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে থানা কর্তৃপক্ষ।
থানা সূত্রে জানা গেছে, কালো রঙের একটি সুজুকি মোটরসাইকেল ভাঙ্গা থানার জিডি নং-১০০৭, তারিখ ২২ আগস্ট ২০২৫-এর মূলে জব্দ করা হয়। মোটরসাইকেলটির চেসিস নম্বর RMBL-NG4BW-128529 এবং ইঞ্জিন নম্বর BGAI-764933। তবে মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়নি।
অন্যদিকে, একটি পুরোনো টাটা পিকআপ ভাঙ্গা থানার জিডি নং-১৭৪, তারিখ ৪ মার্চ ২০২৬-এর মূলে থানার হেফাজতে রয়েছে। পিকআপটির সামনে ঢাকা মেট্রো-ন-১৪-৮৫৮২ লেখা রয়েছে এবং পেছনে TATA লেখা রয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় পিকআপটির ইঞ্জিন ও চেসিস নম্বর বর্তমানে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
থানা কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত যানবাহন দুটির বৈধ মালিক বা দাবিদার থাকলে প্রয়োজনীয় মালিকানার কাগজপত্রসহ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১, ফরিদপুরে হাজির হয়ে মালিকানা দাবি করার জন্য অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যানবাহন দুটির বৈধ মালিক বা দাবিদারের সন্ধান পাওয়া না গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। আইনগত প্রক্রিয়া শেষে যানবাহন দুটি নিলামে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews