শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদক কারবারিরা মণিরামপুরে স্বামী ও সেনা সদস্য ভাসুরের বিরুদ্ধে থানায় গৃহবধূর লিখিত অভিযোগ! যশোরে মাকে গলা কেটে হত্যার ১৭ ঘণ্টার মধ্যে পিবিআই গ্রেফতার করলো মাকে হত্যার দায় ঘাতক শিক্ষককে বেনাপোলে গভীর রাতেও বিদ্যুৎহীন ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড, চরম ভোগান্তিতে পৌরবাসী ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, এম এম কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদক কারবারিরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শিকারপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এবং
পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় এজাহার দাখিল করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews