বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু

খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক যশোর: বিশেষ ওয়ারেন্ট অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আরেক আসামিকে আটক করেছে খাজুরা পুলিশ ক্যাম্প।

আটককৃতের নাম মোঃ আরিফুল ইসলাম @আবু তাহের (৩০)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কেশবপুর গ্রামের নজরুল ইসলাম ও তহমিনা বেগমের ছেলে।

খাজুরা পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প ইনচার্জ এস.আই ফিরোজ এর নেতৃত্বে এ.এস.আই আশিকুর, এ.এস.আই মিজানুরসহ সংগীয় ফোর্স সোমবার ক্যাম্প এলাকায় নিয়মিত ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং একইসাথে যশোর কোতোয়ালি থানার মাদক মামলা নং-৫২(১২)১৮ এ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আরিফুলকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে খাজুরা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই ফিরোজ জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এলাকায় মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews