সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শুভ জন্মদিন উপলক্ষে বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায় দারুল কুরআন ফাতিমা ফাতিমারাইস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, মাদরাসার হুজুরসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত আমাদের এলাকার মানুষের একজন পরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। তিনি যেন মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে পারেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর জন্য বিশেষ মোনাজাত করেছি।”

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি যশোরের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একজন জনবান্ধব নেতা। তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। তিনি যেন দেশ ও মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করতে পারেন, সেই প্রত্যাশাই আমাদের। আজকের এই দোয়া মাহফিল থেকে মহান আল্লাহর কাছে তাঁর জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়েছে।”

পরে উপস্থিত নেতাকর্মী ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews