মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৪৫ জনকে পুরস্কার ও ৪ জনকে পিআরএল বিদায় জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক পাখার আঘাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু! মণিরামপুরে নববধূ সুমাইয়ার মৃত্যু: আত্মহত্যা, নাকি হত্যার পর সাজানো হয়েছিল ঘটনা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৪৫ জনকে পুরস্কার ও ৪ জনকে পিআরএল বিদায়

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শোনা, সমস্যা সমাধান এবং ভালো কাজের স্বীকৃতি দিতে জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম।

সভার শুরুতে পূর্বের কল্যাণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। এরপর চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করা হয়। উপস্থিত সব পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সার্বিক সুবিধা-অসুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার মহোদয় মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং বেশ কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন। বাকি আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

অনুষ্ঠানের শেষ অংশে যশোর জেলা পুলিশে কর্মরত ৪ জন পুলিশ সদস্যকে অবসরজনিত পিআরএল উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, সকল সার্কেলের সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের ডাক্তার, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews