সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে১৯ কেজি গাঁজাসহ শীর্ষ ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার, ২ মামলা নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি খোলাডাঙ্গা ওয়ার্ড বিএনপি নেতা বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে প্রতিবেদন গোপালগঞ্জে এসএ পরিবহনে ডিবির অভিযান, মিলল কোটি টাকার লেনদেনের তথ্য পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির ভেড়ামারায় ফিটো ও আমজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন: জিয়া ক্লাব চ্যাম্পিয়ন শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি; আহত ৫ ৩য় বর্ষে যুবদূতঃ ‎শিশুদের হাতে চারা দিয়ে নতুন বছরে এক যুবকের সবুজ গন্তব্য কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

গোপালগঞ্জে এসএ পরিবহনে ডিবির অভিযান, মিলল কোটি টাকার লেনদেনের তথ্য

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাখা ব্যবস্থাপক আটক, মাদক কারবারের অর্থের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্যসংবলিত নথিপত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এসএ পরিবহনের ওই কার্যালয়ে অভিযান চালায়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে লেনদেন হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে কার্যালয় থেকে একটি বিশেষ অর্ডার বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের একাধিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব নথিতে সব মিলিয়ে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবি।
সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘একটি নির্দিষ্ট চক্রের জন্য গোপনে বিশেষ একটি অর্ডার বই ব্যবহার করা হতো। ওই বইয়ের বিভিন্ন ভাউচারে বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের সঙ্গে মাদক ব্যবসার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
পুলিশের দাবি, এসব অর্থ কার্যালয়ে না রেখে শাখা ব্যবস্থাপক নূর মো. মঞ্জু নিজের বাসায় নিয়ে লেনদেন করতেন। পাশাপাশি লেনদেনের সম্ভাব্য প্রমাণ এড়াতে কুরিয়ার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার তথ্যও তদন্তে এসেছে।
জিজ্ঞাসাবাদে বড় অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি নূর মো. মঞ্জু স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর দাবি, কার্যালয়ে বিপুল পরিমাণ টাকা রাখা নিরাপদ মনে না হওয়ায় নিরাপত্তার স্বার্থে তিনি টাকা বাসায় নিয়ে যেতেন।
তবে জব্দ করা নথিপত্রে পাওয়া এসব অর্থের লেনদেন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো চক্রের হয়ে করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নথিপত্র, ভাউচার ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews