রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন যশোরে পেরেক আল আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আলোচনা সভা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত ‎আবেগঘন মুহূর্তে মণিরামপুর উপজেলা বিএনপির গুরু-শিষ্য, রাজপথে সংঘবদ্ধের ইঙ্গিত!

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,যশোর :যশোরে আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ‘ক্যান্ডেল লাইট ক্যাফে’তে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিল্পী অ্যাডভোকেট মোঃ রোকনুজ্জামান এবং অ্যাডভোকেট আবু মুসা।
​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আইয়ুব হোসেন, রতন কুমার, পলাশ কুমার, আশরাফ হোসেন ও আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রীতিভোজ ও স্মৃতিচারণমূলক গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews