বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে মারধর এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বেনেয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ইমামুল ইসলাম আশিক , মোছাঃ ইয়াসমিন আক্তার, মোঃ রিপন ও মোঃ মনিরুজ্জামান মনি। মামলার ৪ নং আসামি শহিদুল ইসলাম পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা উপজেলার নাটাদিয়া গ্রামের মোঃ ফারজেল আলীর মেয়ে মোছাঃ শাকিলা খাতুনের (৩৫) সঙ্গে ইমামুল ইসলাম আশিকের ২০২৩ সালে বিয়ে হয়। তারা ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় বসবাস শুরু করেন। ইমামুল ইসলাম আশিকের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তারের যাতায়াত নিয়ে আগে থেকেই পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে ১২ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে ইমামুল ইসলাম আশিক, ইয়াসমিন আক্তার ও মোঃ মনিরুজ্জামান মনি সহ আরও কয়েকজন শাকিলাকে মারধর করে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার দুই শিশু সন্তান রিফাত হোসেন (২) ও সাব্বির (৭)-কেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সহযোগিতায় শাকিলাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শাকিলা ও তার দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শাকিলার বাবা মোঃ ফারজেল আলী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে আটক করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মামলা দায়েরের সাথে সাথে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews