বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে রিভা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেশবপুর পৌর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়।

অভিযান সূত্রে জানা গেছে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার এবং অনিয়মের তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া অভিযানে কেশবপুরের বিভিন্ন হোটেল ও খাদ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews