বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর লেবুখালী টোলপ্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার ০৯ আগস্ট ২০২৬ রাত ১০টা ৫৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।

পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ ও ডিবির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুমকি থানা পুলিশের একটি টোকস টিম লেবুখালী টোলপ্লাজা চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে যাত্রী সেজে থাকা মোস্তাফিজুর রহমান (৩২) এর কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ১৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসাথে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি সংগ্রহ করে পটুয়াখালীর কলাপাড়া থানার আসাদুজ্জামান ওরফে ভুলু আরিফের (৪৩) কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুলু আরিফকেও আটক করা হয়।

আটক মোস্তাফিজুরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানায়। তিনি বর্তমানে ঢাকার শেরে বাংলা নগরে থাকেন। আর ভুলু আরিফের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মোস্তাফিজুর রহমানকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার জানান, জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এই চক্রের সাথে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews