বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. আব্দুল মোমিন।রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তার ও তার স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তার বৃদ্ধা মাকে তারা কখনো নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি।

লিখিত বক্তব্যে আব্দুল মোমিন বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তার ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।তার দাবি, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার স্ত্রীকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ওই অভিযোগ তোলা হয়েছে। তিনি বলেন, তার নিলাম খরিদা জমি নিয়ে ছোট ভাই আব্দুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি দখল বা আত্মসাতের উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি।আব্দুল মোমিন আরও দাবি করেন, তার ছোট ভাইসহ কয়েকজন তার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে গণমাধ্যমে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন। এ ঘটনায় মো. ইদ্রিস আলীও তার ছোট ভাইকে পরামর্শ দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মা বর্তমানে তার সংসারে বসবাস করেন না। ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা নির্যাতনের অভিযোগের কোনো ভিত্তি নেই।তবে বৃদ্ধা মায়ের বক্তব্য, অভিযোগকারী স্বজনদের বক্তব্য কিংবা প্রকাশিত সংবাদটির প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার ও তার স্ত্রীর বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।এ সময় তিনি অভিযোগের দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews