বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

কোটালীপাড়ায় জাল কাগজে দলিল রেজিস্ট্রির অভিযোগ, দুই দলিল লেখক বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ

মোঃ শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এ আদেশ দেন।
সাময়িক বহিষ্কৃত দুই দলিল লেখক হলেন নাসির উদ্দিন শেখ (পিতা: মৃত নেহাল উদ্দিন, গ্রাম: বংকুরা) ও মিজানুর রহমান বুলবুল শরীফ (পিতা: মৃত শহীদুল শরীফ, গ্রাম: কাঠি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ওই দুই দলিল লেখকের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মিজানুর রহমান বুলবুল বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজপত্র নিয়ে তাঁর কাছে আসেন। নিয়ম অনুযায়ী কাগজপত্র সাব-রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়। পরে যাচাই-বাছাই শেষে দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, আমেনা বেগম জাল কাগজপত্র ব্যবহার করেছিলেন। এ ঘটনায় তাঁকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নোটিশের লিখিত জবাব দিয়েছেন বলে জানান।
নাসির উদ্দিন শেখ বলেন, কিছুদিন আগে একটি দলিল রেজিস্ট্রির জন্য তিনি কাগজপত্র জমা দিয়েছিলেন। পরে ওই কাগজপত্র জাল বলে অভিযোগ ওঠে। এ কারণে তাঁকেও সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনিও যথাসময়ে নোটিশের জবাব দিয়েছেন বলে দাবি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক অভিযোগ করেন, কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়কে ঘিরে একটি চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাল দলিল তৈরি ও রেজিস্ট্রি করা হচ্ছে। তাঁরা অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, “দলিল রেজিস্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপনের সত্যতা পাওয়ায় নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, নোটিশের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews