বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি;২৬ জুলাই ২০২৬: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপির কর্মীদের হাতুড়ির আঘাতে যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। হামলার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আহতের নাম শামীম হোসেন। তিনি কাশিমপুর ইউনিয়ন যুবলীগের নেতা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শামীমের বোন জানান, কয়েকদিন আগে শামীম তার নিজের ফেসবুক আইডি থেকে “শেখের বেটি আবার দেশে ফিরবে” লিখে আওয়ামী লীগের পক্ষে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরেই শনিবার রাতে সদর উপজেলার কাশিমপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, হামলাকারীরা সবাই কাশিপুর ইউনিয়ন বিএনপির কর্মী। তারা হাতুড়ি দিয়ে শামীমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি করেন আহতের স্বজনরা। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews