সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে সমিতির ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক,বিএনপি নেতার ছায়াতলে অভিযুক্ত ২ ভাই! যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ, ব্যবসায়ী ও সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমধর্মী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে প্রেসের সহযোগিতা কামনা

যশোর প্রতিনিধি;২৬ জুলাই ২০২৬, যশোর: যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার।

রোববার ২৬/০৭/২০২৬ খ্রিঃ সকাল ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় সমিতির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত গ্রহণ করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, “সামাজিক চিত্র তুলে ধরতে প্রেস হচ্ছে উত্তম পন্থা। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, যেকোনো প্রকার অপপ্রচার ও গুজব ছড়ানো ঠেকাতে হবে। আমরা যার যার স্থান থেকে সচেতন হলে সমাজ থেকে এসব নির্মূল করা সম্ভব।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সরকারিভাবে বা আইনগতভাবে নিষিদ্ধ কোনো কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। একইসঙ্গে তথ্য প্রদানের মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, জনাব মোঃ মাসুম খান, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা এবং যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রেস ও ছাপাখানা মালিকবৃন্দ।

সভায় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews