বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মসজিদের ইমামের বাইক নিয়ে গেলেও স্মার্টফোন ফেলে গেলো ছিনতাইকারী!

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ফজরের নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে আমান উল্লাহ(৫৮) নামে এক মসজিদের ইমামের পথ আটকে মারধর ও তার ব্যবহারিত ১২৫ সিসির মোটরসাইকেল ছিনতাইয়ের ঘঠনা ঘঠেছে। তবে নিজেদের ভুলে ছিনতাই কারীদের একজনের ব্যবহারিত ১টি স্মার্ট ফোন ও ২টি জিআই পাইপ ফেলে রেখে যাওয়াতে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘঠনায় হামলার স্বীকার হওয়া উপজেলার খেদাপাড়া ইউনিয়নের আঃ গফুরের ছেলে হেলাঞ্চী বাজার মসজিদের ইমাম আমান উল্লাহর স্ত্রী সেলিনা খাতুন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
‎অভিযোগ সূত্রমতে, শনিবার (২৫শে জুলাই) ফজরের আজানের পরপরই ৪ঃ৪৫ মিঃ এর দিকে আমান উল্লাহ বাড়ি থেকে বের হয়ে কিছুদূর গেলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পাকা সড়কের উপর পূর্ব হতে ওঁৎ পেতে বসে থাকা দূর্বৃত্তরা সড়কে পাঠখড়ির বোঝা ফেলে তাকে গতিরোধ করে। দাড়িয়ে গেলে পেছন দিক থেকে আসা এক দূর্বীত্ত তার মাথায় সজোরে আঘাত করলে ইমাম আমান উল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন আসতে লাগলে তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় কোন এক দূর্বীত্তের ব্যবহারিত ১টি রিডমি স্মার্টফোন ও হামলায় ব্যবহারিত ২টি জিআই পাইপ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত ইমামকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘঠনায় ঘঠনাস্থল পরিদর্শন ও উদ্ধার হওয়া ফোন,জিআই পাইপ হেফাজতে নেই মণিরামপুর থানা পুলিশ।
‎আহতকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান যশোর ৫(মণিরামপুর) আসনের সাংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি)।
‎ঘঠনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews