বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালতে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মু্ল্যের ২২০.৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি মণিরামপুরে আল-আমিন পার্কে গোপনে চলছে অসামাজিক কার্যকলাপ! ২২ বছরের পথচলায় নির্ভার প্রতিষ্ঠানে পরিণত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত লক্ষাধিক শিশু সুস্থ হয়েছে যশোর আদ্-দ্বীন শিশু হাসপাতাল থেকে নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার কেশবপুরে যৌথ অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক, পুড়িয়ে ধ্বংস গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি ব্রিজ যখন গলার কাঁটাঃ ‎মণিরামপুরে ৩ বছরে আলোর মুখ দেখেনি ৩ কোটি টাকার সেতু! যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৫ সদস্যকে পুরস্কার

মণিরামপুরে আল-আমিন পার্কে গোপনে চলছে অসামাজিক কার্যকলাপ!

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ স্থানীয় সচেতন মহলের চাপে দেশের পট পরিবর্তনের সাথে ২০২৪ সালের ৫ই আগষ্টের পর বন্দ থাকা অসামাজিক কার্যকলাপের অভয়াশ্রম,দিনে-দুপুরে অনৈতিক কর্মকান্ডের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘আল-আমিন পার্কে’ আবারও চলছে বিগত দিনের নিন্দনীয় কার্যক্রম। বিভিন্ন মহলের তাবিজ-কবজে না পেরে হঠাৎ করে অজানা কোন ক্ষমতাবলে দিনের আলোয় শারীরিক মেলামেশার সুযোগ করে দেওয়া,অর্থের বিনিময়ে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার নিরাপত্তা দেওয়া,এমনকি বিগত দিনে আল-আমিন পার্কে বড় বড় মাদক সিন্ডিকেটের লেনদেন হতো বলে তথ্য আছে। দীর্ঘ সময় ব্যবসার মন্দা কাটিয়ে গোপনে আবারও অসামাজিক কার্যকলাপের অভয়াশ্রম আল-আমিন পার্ক চালুর অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের আল-আমিন ও তার পিতা মোঃ আব্দুর রহমানের বিরুদ্ধে।
‎গোপন তথ্য আছে যে, পার্কের পাশেই ভাড়া থাকা জৈনক এক ভ্যান চালক ও তার স্ত্রীকে পার্কের আশপাশে নজরদারীতে রেখে তাদের দিয়ে গোপনে অনৈতিক কাজ করতে আসা ব্যাক্তিদের গোপনে জনসাধারণের আড়াল করে পার্কের ভেতরেই অনৈতিক কাজে জায়গা করে দিচ্ছে। বিগত দৃশ্যপট বলছে,পার্কের আশপাশে অসংখ্য ২,৩,৪ তলা ভবন থেকে ভেতরের অসামাজিক কার্যকলাপ সবই চোখে পড়ছে। যার ফলে পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক ভাবে স্বাভাবিক পরিবেশে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে অত্র আবাসিক এরিয়া। এ ছাড়াও পার্কের ১শ গজের মধ্য পবিত্র কবরস্থান,মসজিদ ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা হচ্ছেনা বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
‎প্রকাশ আছে যে, ফ্যাসিস্ট আমলে তৎকালীন সরকারের স্থানীয় আ’লীগের নেতা খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম জিনহা ক্ষমতাবলে আল আমিন পার্কে অনৈতিক কর্মকান্ড ও মাদকদ্রব্য লেনদেনের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলো আব্দুর রহমান ও তার ছেলে ছাত্রলীগের আল আমিন। বিগত সমেয়ে কয়েকবার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করলেও দলীয় ক্ষমতাবলে সে সময় এ সমস্ত অপকর্ম চালায় আব্দুর রহমান। গোপন তথ্য বলছে,মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড় হতে পয়েন্টে পয়েন্টে লোক বসিয়ে কড়া নজরদারিতে গেট হতে ভেতরে কালো নিরাপত্তার চাদরে অপকর্ম করে তারা। এমনকি প্রশাসন গেটের ভেতর ঢুকতে বাড়তি প্রস্তুতি নিতে হয় হামলার ভয়ে। সে সময়ে আলোচিত ঘঠনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় এক সাংবাদিক আল-আমিন পার্কের অনৈতিক কাজের ভিডিও ধারন করায় আল আমিন ও আব্দুর রহমান সহ কয়েকজন ঐ সাংবাদিকের উপর আতর্কিত হামলা করে আহত করে। কেড়ে নেই কাছে থাকা মোবাইল মানিব্যাগ। এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে।
‎আদালতের তথ্য আছে যে, অত্র পার্কের মালিক আব্দুর রহমান(৫৮) দীর্ঘদিন যাবত প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পার্শবর্তী জৈনক জয়নালের নাবালিকা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা নাবালিকার মা বাদী হয়ে মামলা দায়ের করলে রহমানকে গ্রেফতার করে পুলিশ।
‎পরবর্তীতে দেশের পট পরিবর্তনের সাথে স্থানীয় সচেতন মহলের জমে থাকা ক্ষোভে ভাংচুর করে তালা দিয়ে বন্ধ করে দিলেও অজানা কোন শক্তিকে পুঁজি করে আবারও সেই অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে আল আমিন পার্কের গেট খুলে গোপনে চালু রেখেছে বলে অভিযোগ করেছে স্থানীয় সচেতন মহলের ব্যাক্তিবর্গ।চলতি ২০২৬ সালের ২৬শে মার্চ চেষ্টা করেছিলো বিভিন্ন মহলকে মেনেজ করে পুনরায় পার্কটি চালু করতে,কিন্তু স্থানীয়দের অভিযোগ ও নির্দেশনা না থাকায় পার্কটি প্রশাসনিক ভাবে ২৬শে মার্চে পুনরায় বন্ধ ঘোষনা করে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
‎এ বিষয়ে কথা হলে,মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন জানান যে,খোজ খবর নিয়ে অভিযোগ প্রমানিত হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews