শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

মণিরামপুরে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামের এক মাধ্যমিক শিক্ষকের গলায় রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘঠনায় মৃত শিক্ষক পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা ও অভয়নগর আল হেলাল ইসলাম একাডেমী হাইস্কুলে সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন বলে জানা গেছে। শনিবার ১৮ই জুলাই সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে স্বজনেরা শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মণিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
‎স্থানীয় তথ্য মোতাবেক,২০০২ সালে শিক্ষকতায় যোগ দেওয়া পলাশ বিশ্বাস তার শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া   এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে সুখের সংসার করছিলেন। তাদের পরিবারে আন্তরিকতার অভাব ছিল না। তারপরও ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস। নিচ্ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা। এই হতাশা থেকে গলাশ রশি জড়িয়ে আত্মহ*ত্যা করেছে পলাশ বিশ্বাস।
‎তবে এত সুখের মাঝেও কোন ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস তার স্পষ্ট কারণ জানাতে পারেননি কেউ।
‎এ ঘঠনায় মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews