শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার ছেলে আজ পাগল, আবর্জনা কুড়িয়ে জীবন কাটে যশোরে নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্যসংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা ভেড়ামারা পৌরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত ও নিরাপদ রাখতে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হবে জাতীয় সংসদ: ভাঙ্গায় ডেপুটি স্পিকার যুব সমাজই পরিবর্তনের শক্তি, দূর্বাডাঙ্গায় দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত  কেশবপুরে কর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, হাতেনাতে ধরা পড়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড যশোর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় শাড়ী-কসমেটিকসহ চোরাচালানী মালামাল আটক যশোর বোর্ডে এইচএসসি: চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১ গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হবে জাতীয় সংসদ: ভাঙ্গায় ডেপুটি স্পিকার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ;ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির ভাঙ্গা সফরকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়িতে সমবেত হন।

ঢাকা থেকে বাগেরহাটগামী পথে ডেপুটি স্পিকার সাউতিকান্দায় সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বাড়ি-সংলগ্ন মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সফরকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবের আমেজ এবং বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “জাতীয় সংসদ একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের আইন প্রণয়ন, সরকারের কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই জাতীয় সংসদের মূল দায়িত্ব। একটি শক্তিশালী ও কার্যকর সংসদই দেশের উন্নয়ন, সুশাসন, আইনের শাসন এবং গণতন্ত্রকে সুসংহত করে। দল-মত নির্বিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করলে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসুন, আমরা সবাই গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখি, জাতীয় সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখি এবং দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করি।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।
স্থানীয়রা জানান, ডেপুটি স্পিকারের এ সফর ভাঙ্গাবাসীর জন্য একটি স্মরণীয় ঘটনা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে ভাঙ্গা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং এলাকার শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও জনকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
সফর শেষে ডেপুটি স্পিকার পুনরায় বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews