বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জেলা পুলিশের অংশগ্রহণে যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
সোহেল রানা যশোর:জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন যশোরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে র‍্যালিতে নেতৃত্ব দেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। এসময় তার সাথে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর সদর থানাধীন গরীবশাহ মাজার মোড়ে অবস্থিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ এসে শেষ হয়।
পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, যশোর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
বক্তারা এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শকে ধারণ করে দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
সমগ্র আয়োজন জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে জেলা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews