বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন শার্শায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ESkuf সিরাপসহ ১ জন গ্রেফতার যশোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার, আদালতের সশ্রম কারাদণ্ড দুই বছর পর ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের হাতে গ্রেফতার টিটন, আদালতে দোষ স্বীকার শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা বন্যাদুর্গত কাউকে একা ছেড়ে দেবে না সরকার: বান্দরবানে ত্রাণ বিতরণে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যৌতুকের লোভে মানসিক নির্যাতন, সুস্থ নারীকে ‘মানসিক রোগী’ বানানোর অভিযোগ কলেজশিক্ষক স্বামীর বিরুদ্ধে জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর: নবাগত খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি মহোদয়কে শুভেচ্ছা জানান যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

এসময় পুলিশ সুপার নবাগত ডিআইজিকে খুলনা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান এবং রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে খুলনা রেঞ্জের সকল জেলা একসাথে কাজ করবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে রেঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews